ঢাকা
logo
প্রকাশিত : October 14, 2025

র‍্যাবের অভিযানে প্রাচীন কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের আমরত শাহপাড়া গ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩, সিপিসি-১-এর অভিযানে উদ্ধার হয়েছে ৯ কেজি ২৫০ গ্রামের ওজনের একটি প্রাচীন কালো পাথরের বিষ্ণু মূর্তি।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে পরিচালিত এ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, নায়েব সুবেদার ইউনুস আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আমরত শাহপাড়া গ্রামের তছির উদ্দিনের ছেলে আব্দুল মাজেদ (৫০) এবং বীরগঞ্জ উপজেলার ভোগডোমা গ্রামের শেখ বরকত আলীর ছেলে আলী আজম (৬৫)-কে আটক করা হয়েছে।

র‍্যাব জানায়, আব্দুল মাজেদের রান্নাঘর থেকে উদ্ধার করা মূর্তিটি কালো পাথরের তৈরি। এর দৈর্ঘ্য ২০.৪ ইঞ্চি ও প্রস্থ ৯.২ ইঞ্চি। মূর্তির পাদদেশে চারটি ছোট মূর্তি, পাশে দুইটি ভক্ত সদৃশ মূর্তি এবং উপরে নকশা খোদাই করা আছে। কিছু অংশ ভাঙা ও ঘষামাজা অবস্থায় পাওয়া গেছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, আটকরা দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিল এবং তারা মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিল।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, “র‍্যাব আটক দুইজনকে থানায় হস্তান্তর করেছে। উদ্ধারকৃত মূর্তিটি প্রাচীন কালো পাথরের বিষ্ণু মূর্তি বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

র‍্যাব-১৩ সূত্রে আরও জানা যায়, এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন-এর ২৫(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিটি যাচাইয়ের জন্য কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে পাঠানো হয়েছে এবং বর্তমানে সরকারি হেফাজতে রাখা আছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram