ঢাকা
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১:২১
logo
প্রকাশিত : অক্টোবর ১৩, ২০২৫

জুড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সাইফুল ইসলাম সুমন, জুড়ী: ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মৌলভীবাজারের জুড়ীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পালন করা হয় ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’। দিবসটি উপলক্ষে জুড়ী উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি জোরদার করার জন্য সচেতনতামূলক বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করেন জুড়ী উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার সুধীন্দ্র চন্দ্র দেব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন চন্দ্র সূত্রধর, জুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার এস এম শামীম, রুম টু রিডের প্রোগ্রাম অফিসার চাঁদনী রায়, প্রোগ্রাম এসোসিয়েট লুবাইনা সুলতানা, উপজেলা তথ্যআপা প্রকল্পের তথ্যসেবা সহকারী মিনতী দেবী, বাংলাদেশ গ্রাম আদালত জুড়ী উপজেলা সমন্বয়কারী সম্পা রানী দেব, উপজেলা মহিলা বিষয়ক অফিসের কর্মকর্তা সুজাউদ্দৌলাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদার করাই দিবসটির উদ্দেশ্য। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। গত দুই দশকে দেশে ১৮৫টির বেশি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠী।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram