ঢাকা
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১২:০৫
logo
প্রকাশিত : অক্টোবর ১৩, ২০২৫

শায়েস্তাগঞ্জে ৭১০ কৃষক-কৃষাণীর মাঝে বীজ ও সার বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় রবি-২৫ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাকসবজি (উফশী ও হাইব্রিড) গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও অড়হরের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ৭১০ জন কৃষক-কৃষাণীদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস। বিশেষ অতিথি ছিলেন- শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। সময়মত বীজ ও সার পেয়ে কৃষক-কৃষাণীরা সন্তোষ প্রকাশ করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram