ঢাকা
logo
প্রকাশিত : October 13, 2025

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মো. আনোয়ার হোসেন, ‎নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে “সমাজে উদ্ভাবন, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যে একটি র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৩ অক্টোবর) সকালে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট লেখক মোহাম্মদ হোসেন শান্তি, ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার আলম, নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেবব্রত সরকার এবং ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ।

মহড়ায় অংশ নেয় নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে বাস্তবিক ধারণা প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতা ও প্রস্তুতি অপরিহার্য। পরিবার ও সমাজ পর্যায়ে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণই পারে দুর্যোগের ক্ষতি কমাতে।
‎

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram