

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গ্রীণভিউ উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ।
অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) সালমা আক্তার, গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।
শেষে গ্রীণভিউ উচ্চ বিদ্যালয় মাঠে চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বর্ণিল মহড়া প্রদর্শিত হয়।

