ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩২
logo
প্রকাশিত : অক্টোবর ১৩, ২০২৫

সীমান্তে নজরদারি, অস্ত্রপ্রবেশ ঠেকাতে সীমান্ত সুরক্ষায় ৬টি নতুন বর্ডার আউটপোস্ট ও বিওপি স্থাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: দেশ ও দেশের শাসন ব্যবস্থা সুরক্ষিত রাখতে ভারত থেকে অস্ত্র ও গোলা-বারুদ প্রবেশ প্রতিরোধে সীমান্তে টহল বৃদ্ধি ও কড়া নজরদারির কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জে বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের প্রেসব্রিফিংয়ে এ কথা জানানো হয়।

বিজিবির ৫৩ ব্যাটালিয়ন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিজিবির রংপুর উত্তর-পশ্চিম রিজিয়নের ১৫টি ব্যাটালিয়ন সীমান্তে যে কোনো অপতৎপরতাসহ অস্ত্র-গোলাবারুদ ও মাদক চোরাচালান প্রতিরোধে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। গত নয় মাসে উত্তর-পশ্চিম রিজিয়নের বিভিন্ন সীমান্তে অপতৎপরতার অভিযোগে ৫০১ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ৬০ কোটি টাকার অস্ত্র-গোলাবারুদ, মাদকসহ অন্যান্য অবৈধ মালামাল।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, উত্তর-পশ্চিম রিজিয়নের সীমান্ত সুরক্ষায় ছয়টি নতুন বর্ডার আউটপোস্ট ও বিওপি স্থাপন করেছে বিজিবি। এসব বিওপির মাধ্যমে সীমান্তে টহল ও নজরদারি আগের চেয়ে বেগবান হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram