ঢাকা
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫২
logo
প্রকাশিত : অক্টোবর ১৩, ২০২৫

কাঠালিয়ার বিষখালী নদীতে অভিযানে ১৫ হাজার মিটার জাল ধ্বংস

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। জব্দকৃত জাল আগুনে পুড়ে ধংস করে ফেলা হয়েছে।

উপজেলা মৎস্য বিভাগ ও কাঠালিয়া থানা পুলিশ যৌথভাবে ১২ অক্টোবর বিষখালি নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালায়। উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার এ অভিযানে নেতৃত্ব দেন।

মৎস্য কর্মকর্তা জানান, নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে নদীতে মাছ শিকার সম্পূর্ণ অবৈধ এবং এতে দেশের মৎস্য সম্পদ হুমকির মুখে পড়ছে।

উল্লেখ্য, ইলিশ প্রজনন মৌসুমে সরকার নির্ধারিত সময় মাছ ধরা নিষিদ্ধ থাকায় এ সময় নদী ও উপকূলীয় এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে মৎস্য বিভাগ। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram