ঢাকা
logo
প্রকাশিত : October 13, 2025

সোনাগাজীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে রবি মৌসুমে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় ১১শ প্রান্তিক কৃষাণ ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফেনী জেলার উপ-পরিচালক আতিক উল্যাহ।

উপসহকারী কর্মকর্তা প্রতাপ নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ সোহাগ, উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল সাঈদ, সহকারী বিআরডিবি সহকারি কর্মকর্তা জহিরুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজির উদ্দিন চৌধুরী, উপসহকারী কর্মকর্তা আজমীর হোসেন, আজিজ উল্যাহ, মাহমুদ আলম, রহিম উল্যাহ, মোতাহের হোসেন, নিপা রাণী ভৌমিক, নাইমুল ইসলাম, মো. আশরাফ হোসেন পাটোয়ারী, নাজনিন সুলতানা, আরিফুল ইসলাম, খোরশেদ আলম, মো. হানিফ ও কৃষক প্রতিনিধি মো. ইব্রাহীম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram