ঢাকা
logo
প্রকাশিত : October 13, 2025

শিক্ষকদের উপর পুলিশি হামলায় মোরেলগঞ্জে প্রতিবাদ সভা ও মানববন্ধন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: শিক্ষকদের উপর পুলিশি হামলা ও লাঠিচার্জের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি শিক্ষকরা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে।

সোমবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোরেলগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাত হোসাইন, নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইউনুস আলী আকন, সুপার মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুপারসহ শত শত শিক্ষকবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শিক্ষকদের যৌক্তিক আন্দোলনে পুলিশের লাঠিচার্জ করে আহত করায় তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শিক্ষকদের জাতীয়করণসহ সকল দাবি মেনে নিতে হবে। অন্যথায় সকল শিক্ষা প্রতিষ্ঠান লাগাতার বন্ধ থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram