

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক কারবারি আসামি আরিফ আকবর পিংকুকে গ্রেফতার করেছে পুলিশ। পিংকু উপজেলার দুপ্তরা ইউনিয়নের বাঝবী পূর্বপাড়া গ্ৰামের মোঃ আলীর ছেলে।
রোববার দিবাগত রাতে থানার এএসআই শরিফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সংঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, থানার একটি নিয়মিত মাদক মামলায় বিজ্ঞ আদালতে তার ৬ মাসের সাজা হয়, এরপর থেকে সে গা ঢাকা দিয়ে পলাতক থাকে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
