ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৮
logo
প্রকাশিত : অক্টোবর ১৩, ২০২৫

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

দুদিনের ভোগান্তি শেষে ময়মনসিংহে প্রত্যাহার করে নেওয়া হয়েছে পরিবহন ধর্মঘট। রোববার ( ১২ অক্টোবর) রাত ৯ টায় জেলা প্রশাসন মালিক-শ্রমিক ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে ময়মনসিংহের সব রুটে স্বাভাবিকভাবে পরিবহন চলচল করবে।

সভা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, আলোচনা শেষে মালিক সমিতির ঘোষণা দিয়েছে সোমবার থেকে গাড়িগুলো চলবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হালুয়াঘাট উপজেলার প্রধান সমন্বয়কারী আবু রায়হানকে ইউনাইটেড পরিবহনের শ্রমিক লাঞ্ছিত করেছেন এমন অভিযোগে এনসিপির নেতা-কর্মীরা ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালে শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা থেকে অবস্থান নেন। এ সময় তারা চার দফা দাবি জানান।

ইউনাইটেড বাস কাউন্টারের সামনে এনসিপি নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি এবং এক শ্রমিককে পুলিশ হেফাজতে নেওয়ার প্রতিবাদে শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টা থেকে পরিবহনশ্রমিকেরা বিক্ষোভ করেন। ময়মনসিংহ-ঢাকা সড়কের দীঘারকান্দা বাইপাস এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন। এতে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে পড়ে, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

শনিবার বিকেলে জেলা প্রশাসন শ্রমিকনেতা ও এনসিপির নেতা-কর্মীদের নিয়ে আলোচনায় বসে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের ১৬টি গাড়ি বন্ধ করে দেওয়ার আশ্বাস দিলে এনসিপি নেতারা কর্মসূচি প্রত্যাহার করেন। গাড়ি চলাচলে কেউ বাধা দেবেন না এমন আশ্বাসে শ্রমিকরাও শনিবার বিকেলে সড়ক থেকে সরে যান।

তবে বিকেল পাঁচটা থেকে ইউনাইটেড ট্রান্সপোর্টের ৭০টি ও শৌখিন এক্সপ্রেসের ১৫০টি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। রোববার সকাল থেকে ঢাকাগামী সব ধরনের বাস এবং ময়মনসিংহ থেকে আন্তঃজেলার সব বাস বন্ধ করে দিয়েছিল পরিবহন শ্রমিক ও নেতারা।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম জানান, শর্তহীনভাবে আমরা সোমবার সকাল থেকে সব রুটে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram