ঢাকা
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩৬
logo
প্রকাশিত : অক্টোবর ১২, ২০২৫

বরিশালে জেলেদের হামলায় এনডিসি-এসিল্যান্ডসহ আহত ১০

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: ভোলা ও বরিশালের সীমান্তবর্তী মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে হামলা চালিয়েছে জেলেরা। এতে মৎস্য কর্মকর্তা, এনডিসি, এসিল্যান্ড ও কোস্টগার্ডসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৩ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় ভোলার চর সীমানায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় ২৭ জন জেলেকে আটক করা হয়েছে।

মৎস্য কর্মকর্তারা জানান, বিকেলের দিকে কোস্টগার্ড ও পুলিশকে নিয়ে অভিযান পরিচালনা করে মৎস্য বিভাগ। অভিযান দলটি মেহেন্দিগঞ্জ ও হিজলায় অভিযান শেষে মেঘনা নদীর ভোলার চর সীমানায় এলে অতর্কিত হামলা হয়।

ইট ও লাঠির আঘাতে স্পিডবোট চালক জহিরুল, এনডিসি তানজিবুল ইসলাম, মৎস্য প্রকল্প কর্মকর্তা নাছির উদ্দিন, ভোলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

অভিযানের সময় আটক হয়েছেন ২৭ জন জেলে। এ তথ্য নিশ্চিত করে বরিশাল ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্ল্যাহ বলেন, এ ঘটনায় হিজলা ও মেহেন্দীগঞ্জ মৎস্য কর্মকর্তাগণ আইনগত ব্যবস্থা নেবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram