ঢাকা
logo
প্রকাশিত : October 12, 2025

বাগেরহাটে ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল ও স্মারকলিপি প্রদান

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে বাগেরহাট শহরের দশানী থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার উদ্যোগে একটি মিছিল বের করা হয়। কয়েকহাজার নেতাকর্মী মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের কাছে প্রধান উপদেষ্টা বরাবর লেখা স্মারকলিপি প্রদান করেন।

এসময়, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা জামাতের নায়েবে আমির এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম, শেখ মনজুরুল হক রাহাদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাবিগুলো হচ্ছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত মকরা, ফ্যাসিস্ট সরকারের জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস বলেন, পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছি। সরকার যতদিন আমাদের দাবি মেনে নিবে না, ততক্ষন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই নেতা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram