ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩১
logo
প্রকাশিত : অক্টোবর ১২, ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, বেশি দামে পণ্য বিক্রি এবং লাইসেন্স না থাকায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার দুপুরে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুদ উদ-দোলা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুদ উদ-দোলা জানায়, লাইসেন্স না থাকা ও অনিয়মের দায়ে গ্লোবাল ডায়াগনস্টিক সেন্টারকে ৬ হাজার টাকা ও নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় ও বেশি দামে পণ্য বিক্রি করায় পাইওনিয়ার ফার্মেসির মালিককে ১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহায়তা করেন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারি ইন্সপেক্টর বকুল আলম ও আনসার ব্যাটালিয়ান সদস্যরা।

এদিকে, অভিযানের খবর পেয়ে হিমালয় ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ শহরের বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান মালিকরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram