ঢাকা
logo
প্রকাশিত : October 12, 2025

বিএনপির ৩১ দফা একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলবে- খোন্দকার আকবর হোসেন বাবলু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার মূল লক্ষ্য হলো গণতন্ত্রের সুরক্ষা, শিক্ষা ব্যবস্থার সংস্কার, স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, মানবাধিকার সংরক্ষণ, দুর্নীতির প্রতিরোধ, কৃষির টেকসই উন্নয়ন এবং একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন যা একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলবে। এমনটাই বলছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যৈষ্ঠ পুত্র মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহবায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১১ অক্টোবর) বিকেলে কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সম্প্রতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- সরকার তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং দেশের জন্য একটি সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। কিছু সংস্কারের বিষয় আছে। একই সঙ্গে প্রত্যাশিত সুষ্ঠু, নিরপেক্ষ, স্বাধীন নির্বাচনের বিষয়ও আছে। আমরা আশা করি, তারা তাদের মূল দায়িত্ব সঠিকভাবে সম্পাদন করবেন।’

তিনি ৩১ দফা নিয়ে আরও বলেন, ৩১ দফা কর্মপরিকল্পনায় রাজনীতির গুণগত পরিবর্তনের রোডম্যাপ সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য। ৩১ দফার মাধ্যমে আমরা দেশের মানুষের শুভ পরিবর্তন ঘটাতে চাই, যেটি মানুষ প্রত্যাশা করে। জনগণই হচ্ছে বিএনপির শক্তি। সুতরাং জনগণের বিপদ আপদে কাছে থেকে তাদের সমর্থন আদায় করতে হবে।

আলোচনা সভায় উপজেলা কলিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি এ্যাড. মো. লুৎফর রহমানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম কুন্টু।

এসময় আরও উপস্থিত ছিলেন-যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম,ঘিওর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আনোয়ার হোসেন,শিবালয় উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক,জেলা কৃষক দলের সদস্য আবুল কালাম আজাদ,দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি কে.এম চানমিয়া মাস্টার,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. রেজাউল করিম,চকমিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী,বিএনপি নেতা এ্যাড. সেলিম দেওয়ান,জেলা কৃষক দলের সদস্য মো.লিটন হোসেন, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর রহমান,উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন সৈকত,কলিয়া ইউনিয়ন বিএনপি নেতা এ্যাড. জাহাঙ্গীর আলম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram