ঢাকা
logo
প্রকাশিত : October 11, 2025

বাগেরহাটে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার ভোরে ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের মাদককারবারী মনির শেখের অভিযান চালিয়ে এসময়ে উদ্ধার করা হয় এক হাজার পিস ইয়াবা, এক কেজি গাজা ও এক লাখ ৬৩ হাজার টাকা।

আটককৃত দুই মাদককারবারী হলো, বাগেরহাটের ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে মনির শেখ (৪৬) ও একই উপজেলার আট্টাকী গ্রামের রাজ্জাক হোসেনের ছেলে রাসেল হোসেন (৩৫)।

বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এতথ্য নিশ্চিত করে জানান, মাদককারবারী মনির শেখের কাছ থেকে এক হাজার ইয়াবা, নগদ এক লাখ ৬৩ হাজার টাকা ও রাসেল হোসেনের কাছ থেকে এক কেজি গাজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram