ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:১৪
logo
প্রকাশিত : অক্টোবর ৯, ২০২৫

দোয়ারাবাজারে DLI’র উদ্যোগে 'এবার ইংরেজি শিখবে পুরো বাংলাদেশ' সিম্পোজিয়াম অনুষ্ঠিত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: 'তোমার স্বপ্ন পূরণের বন্ধু— Dream Language Institute (DLI)' এর উদ্যোগে ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে 'এবার ইংরেজি শিখবে পুরো বাংলাদেশ' শীর্ষক সিম্পোজিয়াম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাষ্টার মোহাম্মদ কামাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভুইয়া।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক এবং উপজেলা প্রকৌশলী আবদুল হামিদ।

এছাড়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এম এ করিম লিলু, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সহ-সভাপতি বজলুর রহমান ও আলাউদ্দিন, সিরাজ মিয়া, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, শাহ মাসুক নাইম সাংগঠনিক সম্পাদক মো: মামুন মুন্সি, অর্থ সম্পাদক মােঃ সােহেল মিয়া, দপ্তর সম্পাদক মােঃ আক্তার হােসেন সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মােঃ ফারুক মিয়া, সাংস্কৃতিক সম্পাদক, শানুর ওয়াদুদ তালুকদার সাগর, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সােহাগ, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম সানী, প্রকাশনা সম্পাদক আবু বকর, সদস্য ইসমাইল হােসেন, রফিকুল ইসলাম, শাহ আলমসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ইংরেজি শেখা শুধু একটি ভাষা শেখা নয়, বরং এটি আধুনিক বিশ্বের সঙ্গে সংযুক্ত হওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। তারা মনে করেন, DLI’র এই উদ্যোগ দেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে সহায়তা করবে।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন Dream Language Institute (DLI)-এর প্রতিষ্ঠাতা ও কানাডা প্রবাসী উদ্যোক্তা আহমেদ রাসেল। তিনি বলেন, 'ইংরেজি হলো বিশ্ব সংযোগের চাবিকাঠি। একজন শিক্ষার্থী যদি ইংরেজিতে দক্ষ হয়, তবে সে শুধু দেশের নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে। DLI সেই পথটি সহজ করে দিতে চায়—যাতে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইংরেজি শিক্ষা পৌঁছে যায়।'

তিনি আরও বলেন, 'আমাদের লক্ষ্য একটি ইংলিশ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, যেখানে প্রতিটি তরুণ আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বে নিজের অবস্থান তৈরি করবে।'

অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে DLI কর্তৃক প্রকাশিত 'English for Everyone' গাইডবুক তুলে দেওয়া হয় এবং আগত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে রেজিস্ট্রেশনের সুযোগ ঘোষণা করা হয়।

উপস্থিত অতিথি, শিক্ষক ও সাংবাদিকরা DLI’র এ উদ্যোগকে যুগোপযোগী ও প্রশংসনীয় হিসেবে উল্লেখ করে বলেন, ইংরেজি শিক্ষা এখন সময়ের দাবি এবং এমন উদ্যোগ দেশের প্রতিটি উপজেলায় সম্প্রসারণ করা প্রয়োজন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram