ঢাকা
logo
প্রকাশিত : October 9, 2025

যশোরে দু'পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৬

শহিদ জয়, যশোর: যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে চঞ্চল গাজী (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ছয়জন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত চঞ্চল গাজী ওই গ্রামের মধু গাজীর ছেলে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, প্রতিবেশী রবিউল ও বেলাল মাদক ব্যবসা ও চোরাচালানের সঙ্গে জড়িত। সকালে রবিউল এক ব্যক্তিকে তাদের বাড়ির সামনে ডেকে মাদক লেনদেন করছিলেন বলে অভিযোগ। এ সময় চঞ্চলের বাবা মধু গাজী বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে চঞ্চল ও তাঁর ভাই তুহিন ঘটনাস্থলে গেলে রবিউল, তাঁর ছেলে মুন্না ও ভাই বেলালসহ আরও কয়েকজন সেখানে আসে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে দুই পক্ষের অন্তত ছয়জন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চঞ্চল গাজীকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘কি নিয়ে সংঘর্ষ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় হত্যার অভিযোগে তিনজনসহ উভয় পক্ষের কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছে, রবিউল, বিল্লাল হোসেন ও মাহিম সাদ্দাম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram