ঢাকা
logo
প্রকাশিত : October 8, 2025

মব সৃষ্টি করে পুলিশ সদস্যকে পেটালেন রিকশাচালকরা

চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা আটকের পর মব সৃষ্টি করে নজরুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে পেটানোর ঘটনা ঘটেছে। এ সময় জব্দ করা অটোরিকশাটি ছিনিয়ে নেন চালকরা।

মঙ্গলবার (৭ অক্টোবর) নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকায় বিমানবন্দর সড়কে এ ঘটনা ঘটে।

আহত কনস্টেবল নজরুল নগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে রেকার অপারেটর হিসেবে কর্মরত আছেন।

পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা একজন ট্রাফিক কনস্টেবলের ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ছিনিয়ে নেওয়া অটোরিকশাটিও উদ্ধারের চেষ্টা চলছে।

মঙ্গলবার দুপুরে বিমানবন্দর সড়কের কাটগড় মোড়ে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট ও এক কনস্টেবল। তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন। জব্দ করা অটোরিকশাটি সেখান থেকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন কনস্টেবল নজরুল ইসলাম।

এ সময় অটোরিকশা চালকদের ৫০-৬০ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে নজরুলকে ঘিরে ফেলে। গাড়ি ভাঙচুরও করে। একপর্যায়ে নজরুলকে পিটিয়ে রিকশা ছিনিয়ে নিয়ে চলে যায় তারা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram