ঢাকা
logo
প্রকাশিত : October 5, 2025

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

লালমনিরহাট প্রতিনিধি: নির্বাচনের তফসিল ঘোষণার আগে নভেম্বরে তিস্তা নদীর মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবিতে লালমনিরহাটসহ রংপুর বিভাগের পাঁচ জেলার কর্মসূচির অংশ হিসেবে আজ লালমনিরহাটে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জাগো বাহে তিস্তা বা‌চাই শিরোনামে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। 

রবিবার দুপুরে জেলা শহরে এক পদযাত্রার মধ্য দিয়ে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করেন কমিটির লোকজন। 

এ পদযাত্রায় তিস্তাপাড়ের লোকজন অংশ নেয়। এ সময় তারা অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার আগে নভেম্বরে তিস্তা নদীর মহাপরিকল্পনার কাজ দেশীয় অর্থায়নে তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান এবং তিস্তাপাড়ের পাঁচটি জেলার হুমকির মুখে থাকা জীববৈচিত্র্য সহ দুই কোটি মানুষের জীবনযাপন স্বাভাবিক করার দাবি জানান। লালমনিরহাটের পদযাত্রা ও স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, ফারুক আহমেদ সিদ্দিকী,সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,সাহেদুল ইসলাম পাটোয়ারী সহ অন্যান্যরা।

এ ছাড়াও আগামী  ৯ অক্টোবর উপজেলা পর্যায়ে গণ মিছিল এবং ১৬ অক্টোবর তিস্তা তীরের এগারটি উপজেলায় মশাল প্রজলন কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram