ঢাকা
logo
প্রকাশিত : October 4, 2025

ঢাবির অধ্যাপক জসীম উদ্দিনের ছেলের মৃত্যু, সাদা দলের শোকবার্তা

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ও মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ফারাহানা হায়াত দম্পতির বড় ছেলে মো. তাহসিন উদ্দিন (১৯) আর নেই। আজ শনিবার সকাল সাড়ে ছয়টায় দীর্ঘদিন জটিল রোগে ভোগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মো. তাহসিন উদ্দিনের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সদা দল। 

সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এক শোকবার্তায় বলেন, আমাদের দীর্ঘদিনের সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জসীম উদ্দিন এর ছেলে মো. তাহসিন উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার অকাল মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত। কারণ সন্তানের লাশ পিতার কাঁধে বহন করা যে কত কঠিন এটি কেবল সংশ্লিষ্টরাই জানেন। আমরা অধ্যাপক জসিম উদ্দিনের ছেলের রুহের মাগফিরাত কামনা করছি। সেইসঙ্গে মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা তিনি যেন মরহুম মো. তাহসিনকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন মরহুমের পরিবারকে শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করেন।

উল্লেখ্য, মরহুম তাহসিন উদ্দিনের প্রথম জানাজা শনিবার সকাল সোয়া ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গিয়াসউদ্দিন আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা একইদিন বাদ আছর মরহুমের নিজ গ্রাম ফেনীতে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram