ঢাকা
logo
প্রকাশিত : October 3, 2025

কোস্ট গার্ড-নৌবাহিনীর যৌথ অভিযান: নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার, দুই মানবপাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে পাচারের হাত থেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এ সময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়।

শুক্রবার (৩ অক্টোবর) ভোররাতে পরিচালিত এ যৌথ অভিযানের তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সমুদ্রপথে মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে একদল নারী-শিশু ও পুরুষকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন পাহাড়ি এলাকায় আটকে রাখা হয়েছে।

এর ভিত্তিতে শুক্রবার রাত ২টার দিকে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ জন শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়। একই সময় ঘটনাস্থল থেকে দুইজন মানবপাচারকারীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানান, পাচারকারীরা তাদের মুক্তিপণ আদায়ের পাশাপাশি বিদেশে পাচারের প্রস্তুতি নিচ্ছিল এবং এ সময় তারা শারীরিক নির্যাতনের শিকার হন।

উদ্ধারকৃত ভুক্তভোগী ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা। তিনি আরও বলেন, মানবপাচারসহ যেকোনো অবৈধ কার্যকলাপ রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram