ঢাকা
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪১
logo
প্রকাশিত : অক্টোবর ২, ২০২৫

মিরসরাইয়ে ১২০ টাকা খরচে পুলিশে চাকরি মিলল ১০ তরুণের

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মাত্র ১২০ টাকা খরচ করে অনলাইনে আবেদন করে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০ তরুণ। সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় তারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এই তাদের হাতে যোগদানপত্র তুলে দেন মিরসরাই থানার ওসি আতিকুর রহমান। চাকরি পাওয়া ১০ জন তরুণ হলেন শাখাওয়াত হোসেন, হৃদয় বড়ুয়া, আবরার ফয়সাল আবির, ওমর ফারুখ, আরিফুল হাসান নয়ন, প্রীতম চন্দ্র নাথ, শাহরিয়ার নাজিম, ইবনে মাহির, সরোয়ার হোসেন এবং নুরুল আজাদ জিসান।

চাকরিতে সুযোগ পাওয়া আবরার ফয়সাল আবির ও ওমর ফারুখ জানান, তারা পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে একটি কম্পিউটার দোকান থেকে আবেদন করেন। মাত্র ১২০ টাকা ফিতে অনলাইনে আবেদন করে কনস্টেবলে চাকরির সুযোগ পেয়ে যাবেন, তা তারা স্বপ্নেও ভাবতে পারেননি।

তারা আরো জানান, যদিও আগে বিভিন্ন লেনদেনের কথা শোনা যেত। কিন্তু আমরা কোন ধরনের ঝামেলা ছাড়াই সুযোগ পেয়েছি। আমাদের এই আনন্দ বলে বোঝানোর মতো নয়।

মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এই ১০ জন কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। এটি সত্যি মিরসরাইবাসীর জন্য আনন্দের খবর। চাকরি পাওয়া তরুণদের প্রতি আমার পরামর্শ থাকবে সততার সঙ্গে যেন তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেন।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram