ঢাকা
logo
প্রকাশিত : October 2, 2025

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত

হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান মিন্টুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল পৌনে ৩ টায় নজিপুর নতুনহাট থেকে দোচাই গ্রামীণ সড়কের রামজীবনপুর গোহারা মোড় এলাকায় খড়িবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমান মিন্টু নিহত হন।

জানা যায়, তিনি বড়শি দিয় মৎস শিকারের উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে রওনা হন, পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

তার মৃত্যুর খবরে পুরো উপজেলা জুড়ে চলছে শোকের মাতম। প্রত্যন্ত এলাকা থেকে মানুষ এসে ভীড় করছে জনতার চেয়ারম্যান মিন্টু কে শেষবার দেখার জন্য।

তাঁর মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram