ঢাকা
logo
প্রকাশিত : October 2, 2025

সাতক্ষীরায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় এক কোটি টাকার মালপত্র খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার গভীর রাতে শহরের সার্কিট হাউস মোড়সংলগ্ন মেহেদীবাগে এ ঘটনা ঘটে। রামকৃষ্ণ চক্রবর্তী আরটিভির জেলা প্রতিনিধি ও স্থানীয়ভাবে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে পরিচিত।

রামকৃষ্ণ চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে তিনি পূজামণ্ডপে প্রতিমা দেখতে যান। রাত সাড়ে আটটার দিকে বাসায় ফিরে এসে দেখেন, বাড়ির প্রধান গেট ও প্রতিটি ঘরের তালা ভাঙা। নগদ প্রায় আট লাখ টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালংকারসহ এক কোটি টাকারও বেশি মালপত্র চুরি হয়েছে।

খবর পেয়ে সাতক্ষীরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর এক দিন আগে শহরের নারিকেলতলা পূজামণ্ডপের কাছে এক স্বর্ণকারের বাড়ি থেকেও প্রায় এক কোটি ২০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়। পরপর দুটি চুরির ঘটনায় শহরে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, জেলা পুলিশ লাইনের কাছাকাছি এলাকায় এমন ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram