ঢাকা
logo
প্রকাশিত : October 2, 2025

সোনাগাজীতে মৎস্য চাষীদের নিরপত্তার দাবিতে মানববন্ধন

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে মৎস্য চাষীদের নিরপত্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে চরখোন্দকার ও দক্ষিণ চরখোন্দকার মৎস্য মালিক সমিতির সদস্যরা পৌর শহরের জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করেন।

মৎস্য খামার জবরদখল, অব্যাহত লুটপাট, চাঁদাবাজি, খামারে পাড় কাটা, সোনাগাজী সার্কেল অফিসে সালিস বাণিজ্য ও মাছ চুরির প্রতিবাদে তারা এ মানববন্ধন করেন।

তারা বলেন, গত ৩০ অক্টোবর গভীর রাতে চরখোন্দকার এলাকায় এস্কেভেটর দিয়ে ছয়টি মৎস্য খামারের পাড় কেটে দিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে খামারিদের প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। দুইজন এস্কেভেটর চালককে মারধর করে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেছেন। কিন্তু তারা পুলিশের কাছে জানিয়েছেন অজ্ঞাত দুর্বৃত্তরা তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে মৎস্য খামারগুলোর পাড় কেটে দিয়েছে। তাদের দাবি, তারা এ ঘটনায় থানায় ছয়টি পৃথক অভিযোগ দায়ের করেছেন।

চরখোন্দকার মৎস্য খামার মালিক সমিতির সভাপতি শেখ রাসেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মৎস্য খামার মালিক সাইফুল ইসলাম, করিমুল হক, ইনামুল হক, মোমিন হোসেন, ইসমাইল হোসেন, রহমত উল্লাহ, সালাহ উদ্দিন প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram