ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৪৪
logo
প্রকাশিত : অক্টোবর ২, ২০২৫

ঘোড়াঘাট থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ ও র‍্যাব-১ যৌথ অভিযানে সাগর দাস আকাশ (২৭) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) রাতে গাজীপুর বাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাগর দাস ওরফে আকাশ ঘোড়াঘাট পৌরসভার ঘাটপাড়া এলাকার বাসিন্দা। সাজা থেকে বাঁচতে তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আসামি সাগর দাস ২০২১ সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের হাতে হিরোইন বিক্রি করার সময় হাতেনাতে আটক হয়। এ সময় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এই মামলায় ৩ বছর আটক থাকার পর জামিনে মুক্তি পেয়ে তখন থেকেই পলাতক ছিলেন তিনি। এরপর আদালতে দীর্ঘ শুনানি শেষে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত সম্প্রতি মার্চ ২০২৫- এ সাগর দাসের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেন। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ আরও জানায়, আসামি সাগর দাস দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা হওয়ায় ঘোড়াঘাট থানা পুলিশকে গ্রেপ্তারের দায়িত্ব দেওয়া হয়। গত পাঁচ মাসে রংপুর, দিনাজপুর ও গাইবান্ধার সম্ভাব্য বেশ কিছু জায়গায় অভিযান চালায় পুলিশ। পরে ঘোড়াঘাট থানা পুলিশ ও র‍্যাব-১ বুধবার রাতে গাজীপুর বাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, উপ-পরিদর্শক (এসআই) আহনাফ তাহমিদের নেতৃত্বে পুলিশের একটি দল র‍্যাব-১ এর সহযোগিতায় গাজীপুর বাসন এলাকা থেকে যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাগর দাসকে গ্রেপ্তার করে। পরে সেখান থেকে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram