ঢাকা
logo
প্রকাশিত : October 1, 2025

ফকিরহাটে পূজামন্ডপ পরিদর্শনে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল। তিনি বুধবার (১লা অক্টোবর) বিকেলে উপজেলার মানসা কালি মন্দিরের দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন শেষে মন্দির কমিটির সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সহধর্মিণী কানন মজমুদার, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, মানসা কালি মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল, সাধারণ সম্পাদক বাবুল কুমার আঁশ, মিলন কুমার সেন, শেখর রায়সহ অন্যান্যরা। মতবিনিময় সভা পরিচালনা করেন শিক্ষক অজয় চক্রবর্তী।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ, সুন্দর শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। মন্ডপে মন্ডপে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা কড়া নজরদারি রেখেছে। এছাড়াও সেনাবাহিনী টহলে রয়েছে। নিরাপদে শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষ্যে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্দির কমিটি ও স্থানীয়দের সহযোগিতায় পূূজা ভাল কাটবে বলে তিনি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram