ঢাকা
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১:১৫
logo
প্রকাশিত : অক্টোবর ১, ২০২৫

কতিপয় দল ইসলামের উপর ভর করে নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র করছে: মুনির

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক ও পটুয়াখালী-২ (বাউফল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুহম্মদ মুনির হোসেন বলেছেন, বাংলাদেশের কতিপয় দল ইসলামের উপর ভর করে পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না। ব্যালটের মাধ্যমে সরাসরি ভোটে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। দীর্ঘ সতের বছর শেখ হাসিনা ফ্যাসিষ্ট কায়দায় দেশ চালিয়েছিল। এরমধ্যে দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ হয়ে জেলে গেছেন কিন্তু তিনি দেশ ছেড়ে যাননি।

বিএনরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর্যন্ত ফ্যাসিষ্ট শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। তারই ফলশ্রুতিতে ছাত্রজনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। কিন্তু ইসলামের উপর ভরসা করে কিছু দল পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র করে যাচ্ছেন। জনগণ কোনভাবেই নির্বাচনে পিআর পদ্ধতি মেনে নেবেন না।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে বাউফলের কালাইয়া মদন মোহন জিউ আখড়া বাড়ি মন্দিরে সনাতন ধর্মবলম্বীদের দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে মন্দিরের সভাপতি ও পূজা উদযাপন পরিষদ বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পালের সভাপতিত্বে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এই দেশের সন্তান। সকলেরই যার যার ধর্ম পালন করার অধিকার রয়েছে। এদেশে সংখ্যালঘু বলতে কোন শব্দ নাই। বিএনপি ক্ষমতায় গেলে সনাতন ধর্মাবলম্বীদের যে কোন ধরণের সমস্যা সমাধান করে সকলে মিলে মিশে এক সাথে এদেশে বসবাস করবো।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহামুদ ফিরোজ, কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম আহমেদ তুহিন এবং দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আজম প্রমুখ। মতবিনিময় সভাকালে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ ছাড়াও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram