

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়েছে দুই কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ। স্থানীয় জেলে ছোবাহানের জালে মাছটি ওঠে।
আজ বুধবার সকালে ইলিশটি কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্যবন্দরের জমজম ফিস আড়তে নিয়ে আসা হয়। সেখানে নিলামের মাধ্যমে মাছটি ৮ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়। মাছটি নিলামে কিনে নেন কুয়াকাটার মাছ ব্যবসায়ী পি এম মূসা।
ক্রেতা পি এম মূসা বলেন, ‘এত বড় মাছ এই বাজারে এখন খুব কম মেলে। আমি মাছটি দেখেই কিনে ফেলেছি।
গত ২৬ সেপ্টেম্বর এফ বি আশরাফুল ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্য সমুদ্রে গেলে অন্যান্য মাছের সাথে এই ইলিশটি ধরা পড়েছে। জেলে ছোবাহান বলেন, মাছ ধরার জন্য সমুদ্রে গিয়ে অন্যান্য মাছের সাথে এ বড় ইলিশটি ধরা পরে। সাগরে ইলিশের সংখ্যা খুবই কম। এই মাছটি সাইজে বড় হওয়ার কারণে ভাল দাম পাই।
ক্রেতা পি এম মূসা বলেন, বড় সাইজের ইলিশ সচরাচর ধরা পড়ে না। আজ ছোবাহান মাঝি মাছটি নিয়ে আসলে খোলা বাজারে নিলামে মাধ্যমে প্রতিকেজি ৪ হাজার টাকা দরে মাছটি বিক্রি হয়। ফলে পুরো মাছটি বিক্রি হয় ৮ হাজার ৮০০ টাকায়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, জেলেদের জালে বড় সাইজের ইলিশ এখন প্রায়ই মিলছে। যেটা ৫৮ দিনে নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে।

