ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৭
logo
প্রকাশিত : অক্টোবর ১, ২০২৫

বাবুগঞ্জে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বরিশাল (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমর ফারুক হাওলাদার (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের পূর্ব মানিককাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ওই গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তিনি নিজের মুরগির খামারে প্রবেশ করলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওমর ফারুক দুই ছেলের জনক ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুকে ঘিরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও শোকাভিভূত পরিবেশ বিরাজ করছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram