ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩৮
logo
প্রকাশিত : অক্টোবর ১, ২০২৫

ডা. শফিকুর রহমান হবেন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী: ইয়াসিন খাঁন

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসিন খাঁন বলেছেন, যখন দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসবাদ বন্ধ হয়ে যাবে তখন সত্যবাদী শাসনব্যবস্থা কায়েম হবে। তখন যে উন্নয়ন হবে তা হবে টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়নের প্রতিক হবে দাঁড়িপাল্লা। জামায়াত আমীর ডা. শফিকুর রহমান হবেন আগামীর প্রধানমন্ত্রী। জামায়াত ক্ষমতায় গেলে দেশের মালিক নয়, সেবক হবে।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় শান্তিগঞ্জ উপজেলার ভমভমি বাজারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার সমর্থনে মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭১ সালে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হলাম। এর আগে ১৯৪৭ সালে আমরা স্বাধীন হলাম বৃটিশ শাসন থেকে। সেই ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত কোনো একটি সরকার আল্লাহর আইন বাস্তবায়নের ঘোষণা দিয়ে ক্ষমতায় আসেনি। যারাই ক্ষমতায় এসেছেন তারাই তাদের পরিবার, নিজের একাউন্ট, আত্মীয়স্বজনের একাউন্ট ভারী করতে লেগে গেছেন। তারা এতো বেশি টাকা আত্মসাৎ করেন যে, তাদের নিজের একাউন্টে জায়গা হয় না, অন্যের একাউন্টে টাকা রাখতে হয়। তারা যদি আল্লাহকে বিশ্বাস করতো, ভালোভাবে অনুসরণ করতো তাহলে তারা দেশের টাকা আত্মসাৎ করতো না।

জামায়াত নেতা উবায়দুল হক শাহীনের সভাপতিত্বে এবং শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ ও ভাতগাঁও ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি সুজন মিয়ার যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

বিশেষ অতিথির বক্তব্য দেন, ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ।

এসময় আরো বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দেলোয়ার হোসেন, শান্তিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মামুন আহমদ, সাবেক ছাত্রশিবির নেতা আরাফাত আহমদ রাহাত প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram