ঢাকা
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:১২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৫

ধোবাউড়ায় নবীজি (সাঃ) কে নিয়ে কটুক্তির অভিযোগে আনসার সদস্য আটক

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় নবীজি (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে বাবুল মিয়া নামে এক আনসার সদস্যকে আটকে রেখে বিক্ষোভ করেছেন তৌহিদি জনতা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে কলসিন্দুর মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চারদিন আগে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পঞ্চনন্দপুর গ্রামের আনসার সদস্য বাবুল মিয়া তার নিজ এলাকায় এক চায়ের দোকানে বসে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করেন। মঙ্গলবার সকালে কলসিন্দুর বাজারে তাকে দেখে মাদ্রাসা ছাত্ররা বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তর্কে জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে ছাত্ররা তাকে ধরে মাদ্রাসায় নিয়ে আটকে রাখে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন ও থানা অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার। এ সময় তৌহিদি জনতা বিক্ষোভ করে অভিযুক্তের বিচার দাবি করেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে উপস্থিত হন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরিস্থিতি শান্ত হলে আনসার সদস্য বাবুল মিয়াকে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

এ বিষয়ে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার বলেন, “অভিযুক্ত বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram