ঢাকা
logo
প্রকাশিত : September 30, 2025

দেবহাটায় অনুমোদন বিহীন সার মজুদ ও বিক্রয়ের অভিযোগে ২ লক্ষ টাকা জরিমানা

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমাণ আদালত পরিচালানার মাধ্যমে অনুমোদনবিহীন সার মজুদ ও বিক্রয়ের অভিযোগে একজনকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া অভিযুক্তকে সতর্ক করা হয়েছে।

জানা গেছে, দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের হাদীপুর ক্লাব মোড় নামক স্থানে একটি দোকান থেকে অবৈধভাবে সার মজুদ ও বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উক্ত দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অভিযানে নিবন্ধন গ্রহণ ব্যতিত অনুমোদন বিহীনভাবে সার প্যাকেটজাতকরণ ও বিক্রয় করার অপরাধে উক্ত দোকানের মালিক নলতা গ্রামের মৃত রাশেদের ছেলে রমজান হোসেন (৩৮) কে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর আওতায় নগদ ২,০০,০০০/-( দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।

ইউএনও মিলন সাহা জানান, এধরনের অবৈধ ব্যবসায়ীরা রাষ্ট্রের শত্রু। তারা সরকারকে ফাকি দিয়ে এই অবৈধ কাজ পরিচালনা করছে। এতে সরকারের সাথে সাথে কৃষির সাথে জড়িত সকলে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram