ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩৮
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৫

বরিশালে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আটক

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. লস্কর নুরুল হককে সোমবার রাতে আটক করেছে বিএমপি’র কোতয়ালী পুলিশ। দৈনন্দিন কাজ সেরে বাসায় ফেরার পথে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।

কোতয়ালী থানার ওসি মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। সোমবার রাতে আটকের পরে মঙ্গলবার দুপুর আড়াইটায় এ রিপোর্ট লেখাকালে তাকে আদালতে হাজির করা হয়নি। বিকেলের মধ্যেই নুরুল হককে আদালতে পাঠানো হবে বলে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram