ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:২২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৫

আত্রাইয়ে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য বুলুর পূজা মণ্ডপ পরিদর্শন

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন বুলু।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে তিনি নেতা-কর্মীদের একটি দল নিয়ে তেতুলিয়া, কাশিয়াবাড়ী, বল রামচক ও সমাসপাড়া এলাকার পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে আনোয়ার হোসেন বুলু ধর্মীয় অনুষ্ঠানাদি সুষ্ঠু ও নিবিঢ়ভাবে সম্পন্ন হওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখারও আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপি’র সদস্য ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান প্রাং, উপজেলা বিএনপি'র সদস্য সাবেক চেয়ারম্যান মো. এমদাদুল হক পিন্টু, সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাকিম, আত্রাই উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. একরামুল বারী রঞ্জু, বিশা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মতিউর রহমান মতি, রানীনগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান বেলাল এবং ছাত্রদল শেরে বাংলা কলেজ শাখার সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram