ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:০০
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৫

ত্রিশালে দুর্গন্ধযুক্ত পচা মুরগীর মাংসসহ দুইজন আটক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে নোংরা অব্যবস্থাপনায়, দুর্গন্ধযুক্ত বিপুল পরিমাণের মরা মুরগী বিক্রির উদ্দেশ্যে পরিবহন করার দায়ে বিশ হাজার টাকা জরিমানা করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মাহবুবুর রহমান।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে পৌরসভার বালিপাড়া রোড এলাকায় ভ্রামমাণ আদালত পরিচালনা করে ভ্যানগাড়ীসহ সাদা প্লাস্টিকের তিন বস্তা মরা মুরগীসহ ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন গফাকুড়ি মোড় এলাকার গোলাম মোস্তফার দুই ছেলে লিখন (২৫) ও সিয়াম (১২)।

আটককৃত লিখন বলেন, আমরা বগার বাজার এলাকায় অবস্থিত সিপি ও ভালুকা এলাকায় অবস্থিত নারিশ কোম্পানী থেকে মুরগীর বায়ুপ্রোডাক্ট সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করি। তবে আজকের বায়ুপ্রোডাক্ট ক্রয়ের কোন রশিদ আমার কাছে নাই।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, নোংরা পরিবেশে দুর্গন্ধযুক্ত বিপুল পরিমাণে পচা মুরগী ভ্যানে করে নিয়ে যাচ্ছিল বিক্রয়ের উদ্দেশ্যে, যা মানুষের স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। এই ধরনের মুরগীর বায়ুপ্রোডাক্ট বিক্রির কোন ট্রেডলাইসেন্স তাদের কাছে নেই, ক্রয়ের কোন রশিদ নাই। ভ্যানসহ তিন বস্তা মুরগীর মাংস ও দুইজনকে আটক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী তাদেরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram