ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:২২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৫

বিএনপি ক্ষমতায় আসলে দেশে শান্তি ফিরবে: ড. মারুফ হোসেন

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মারুফ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশে শান্তি ফিরবে। উন্নয়নের মার্কা, অগ্রগতির মার্কা ও কোটি মানুষের পছন্দের হলো ধানের শীষ। দেশে শান্তির ফিরাতে হলে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল ক্ষমতায় আসতে হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে দাউদকান্দি উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণের আগে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মারুফ হোসেন আরো বলেন, “দেশের জনগণ আর প্রতারণার ফাঁদে পা দেবে না। মানুষ এখন পরিবর্তন চায়। ভোটের নামে যারা ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চায়, জনগণ তাদের আর বিশ্বাস করবে না। বিএনপি ক্ষমতায় গেলে দাউদকান্দিকে জেলায় রুপ দেয়া হবে।”

তিনি বলেন, বিএনপির ৩১ দফা কোনো রাজনৈতিক প্রচারণা নয়, এটি হলো দেশের মানুষের মুক্তির রূপরেখা। এই দফাগুলোর মাধ্যমে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে এ কর্মসূচির বার্তা পৌঁছে দিতে হবে।

পরে তিনি পৌরসভার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের হাতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন। গণসংযোগকালে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিগত দিনের বিএনপি সরকারের সময়ের উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরেন।

গণসংযোগ চলাকালে সাবেক উপজেলা বিএনপি'র সভাপতি সামচ্ছুল হক, দাউদকান্দি পৌর বিএনপি'র আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, কামাল হোসেন, পৌর বিএনপি'র সদস্য সচিব কাউছার আলম সরকার, পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক সওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন খন্দকার সুমন, সালাউদ্দিন সরকার, মোস্তাক সরকার, জেলা যুবদলের সাবেক আহবায়ক ভিপি শাহাবুদ্দিন, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন তালুকদার, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কামাল হোসেন ও সাধারণ সম্পাদক জামাল হোসেন মোল্লা প্রমুখ।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram