ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:০৪
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৫

ফেনীর ছাগলনাইয়ায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি: ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জেলা প্রশাসন, ফেনী'র ০৩ (তিন) বছর মেয়াদি কর্ম পরিকল্পনার অংশ হিসেবে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন কর্তৃক ছাগলনাইয়া উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা'র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী'র জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও রাধানগর ইউনিয়ন প্রশাসক মোমেনা বেগম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাফকাত রিয়াদ। এসময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বশর প্রমুখ।

ছাগলনাইয়া উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে প্রায় ১৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ দু'টি গাছের চারা রোপণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram