ঢাকা
logo
প্রকাশিত : September 29, 2025

আত্রাইয়ে ভ্যান উল্টে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে কিচমত-জাতোপাড়া গ্রামের মো. নাইমের ছেলে তাহিদ (৬) একটি ভ্যান উল্টে গিয়ে ভ্যানের নিচে চাপা পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ সেপ্টেম্বর) আনুমানিক বেলা ১টার দিকে কিচমত-জাতোপাড়া গ্রামে।

জানা গেছে, ভ্যানচালক বালি তোলার কাজে ভ্যানটি একটি স্থানে রেখে সেখান থেকে কিছু দূরে চলে যান। ঠিক সেই সুযোগে সেখানে যায় তৌহিদ নামের এই শিশু। শিশুটি খেলারছলে ভ্যানের ভিতরে থাকা চাবিটি হাত দিয়ে ঘুরাতে থাকলে হঠাৎ ভ্যানটি উল্টে যায়। উল্টে যাওয়া ভ্যানের নিচে চাপা পড়ে আহত হয় শিশুটি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুহূর্তের মধ্যে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো কিচমত-জাতোপাড়া গ্রামে নেমে আসে শোকের ছায়া। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা যেমন ভেঙে পড়েছেন, তেমনি শোকের সাগরে ভাসছেন প্রতিবেশীরাও।

এদিকে, এই মর্মান্তিক ঘটনায় ভ্যান চালকের কোনো দোষ নেই বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা। তারা বলছেন, এটি একটি দুর্ভাগ্যজনক দূর্ঘটনা। নিহত শিশু তৌহিদের বাবা মো. নাইম শোকে কারত হয়ে বলেন, আমার ছেলে আর ফিরে আসবে না। সবার কাছে আমি দোয়া চাই, যেন আল্লাহ তাকে জান্নাতবাসী করেন। এটা ছিল আমার একমাত্র সন্তান। তার এই আকস্মিক চলে যাওয়া আমরা মানতে পারছি না। সবাই মিলে তাকে খুঁজছিলাম, শেষমেশ যে দৃশ্য দেখলাম তা আমার সারা জীবনের জন্য কষ্টের হয়ে রইলো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram