ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩৮
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৫

জুড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক

সাইফুল ইসলাম সুমন, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া চা বাগান পূজামণ্ডপ পরিদর্শন শেষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, আনসার ও সাধারণ ভক্তদের সঙ্গে মতবিনিময়কালে লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, শারদীয় দুর্গাপূজায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকার পূজা মন্ডপগুলোর প্রতি রাখা হয়েছে বিশেষ নজরদারি। আমাদের বিওপির নিয়মিত কাজকর্মের বাইরে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমরা অতিরিক্ত বিজিবি সদস্য পূজা উপলক্ষে মোতায়েন করেছি। পূজার সার্বিক নিরাপত্তা প্রদানে আমরা নিয়োজিত আছি। অন্যান্য বাহিনীর সাথে বিজিবিরও জনবল থাকবে প্রতিটি পূজামন্ডপের নিরাপত্তায়। সকলের সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপন হবে এ প্রত্যাশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজার রহমান পিপিজিএমএস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সিনিয়র সহ-সভাপতি ইমরানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, জুড়ী থানার এসআই মোঃ আল আমিনসহ পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram