ঢাকা
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৪৮
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৫

নবীনগরের সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে আসামির মৃত্যু

মো. আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার অন্তর্গত সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে পুলিশ হেফাজতে থাকা আব্দুল্লাহ (২৭) নামে এক আসামির মৃত্যু হয়েছে। মৃত আব্দুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলার তেজখালি ইউনিয়নের বাহেরচর গ্রামের আবুল হোসেনের সন্তান হলেও দীর্ঘদিন ধরে বিষ্ণরামপুর বাজার সংলগ্ন এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্র জানা যায়, একটি চুরির মামলায় গ্রেপ্তারকৃত আব্দুল্লাহকে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে এনে জিজ্ঞাসাবাদ চলছিল। এ সময় আব্দুল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান বলে দাবি করছে পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ, নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

তাৎক্ষণিক ভাবে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সলিমগঞ্জ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার তদন্ত চলছে।

আব্দুল্লাহর মা জোসনা বেগম বলেন, আমার ছেলে অপরাধী হলে আইনের মাধ্যমে শাস্তি দিত, এ ভাবে জীবন দিতে হবে কেন?

এলাকাবাসীর প্রত্যাশা স্বচ্ছ তদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ দ্রুত উদঘাটন করা। পুলিশ হেফাজতে কোনো মৃত্যু হলে তা শুধু একটি পরিবারকেই শোকাহত করে না পুরো সমাজকে প্রশ্নের মুখে ফেলে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram