ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:০৪
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৫

খাগড়াছড়িতে ১৪৪ ধারা অব্যাহত, ঢাকা ও চট্টগ্রামের সড়কে অবরোধ শিথিল

খাগড়াছড়িতে ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। তবে ঢাকা ও চট্টগ্রামের সড়কে শিথিল করা হয়েছে ‘জুম্ম-ছাত্র জনতার’ ডাকা অবরোধ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এক ফেইসবুক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে ‘জুম্ম-ছাত্র জনতার’ মিডিয়া সেল।

জুম্ম-ছাত্র জনতার পোস্টে বলা হয়, রোববার গুইমারায় সেনাবাহিনী ও পুলিশের গুলিতে এবং সেটেলারদের নির্যাতনে আহত জুম্ম ভাই-বোনদের উন্নত সুচিকিৎসা এবং শহীদ জুম্ম ভাইদের লাশের সৎকারের সুবিধার্থে ঢাকা-খাগড়াছড়ি এবং চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুপুর ১২টা হতে সড়ক অবরোধ শিথিল থাকবে।

একইসঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার উদ্দেশ্যে ঢাকা থেকে একটি চিকিৎসক দল আসবে, তাদের আগমনে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বস্তরের সহযোগিতা কামনা করা হয় পোস্টে। তবে দুই সড়ক বাদে জেলার বাকি সড়কগুলিতে অবরোধ চলবে বলেও পোস্টে জানান হয়েছে।

এদিকে খাগড়াছড়ির সিঙ্গিনালায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। অবরোধে পাহাড়ের জনজীবন স্থবির হয়ে পড়েছে।

জুম্ম ছাত্র-জনতা নামে একটি সংগঠনের ব্যানারে ডাকা এ অবরোধে খাগড়াছড়ি জেলা থেকে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ সড়কের যান চলাচল।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর থেকে অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে অবরোধকারীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram