ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১১
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৮, ২০২৫

নড়াইলে বিশ্ব জলাতঙ্ক দিবসে প্রাণিদের টিকা প্রদান র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিানিধিঃ "জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার দুপুরে জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালি শেষে পোষা প্রাণিদের জলাতঙ্ক টিকা প্রদান করা হয়। পরে প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেবাশীষ কুমার কুন্ডুর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে স্লাইড এর মাধ্যমে জলাতঙ্ক রোগের কারন, লক্ষণ ও প্রতিকারের বিষয় উপস্থাপন করা হয়। এসময় বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল হক, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো.আরিফুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো.মাহাবুবুর রহমান, ভ্যাটেনারী কর্মকর্তা ডা.বিনয় কৃষ্ণ মন্ডল, ডা.তরিকুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মরণঘাতী জলাতঙ্ক বহু পুরোনো সংক্রামক রোগ। এই রোগের লক্ষণ দেখা দিলে মৃত্যু অনিবার্য। তবে সময়মতো সঠিক ব্যবস্থা তথা টিকা গ্রহণ করলে এ রোগ শতভাগ প্রতিরোধযোগ্য। কুকুর, বিড়াল, বানর, বেজি ও শিয়ালের কামড় বা আঁচড় দিলে সঙ্গে সঙ্গে ক্ষারযুক্ত সাবান পানি দিয়ে আক্রান্ত স্থান কমপক্ষে ১৫ মিনিট ধুয়ে নিতে হবে। সঙ্গে যথাসময়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram