ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৮, ২০২৫

লালমনিরহাটে যুবদলের উদ্যোগে রাস্তা সংস্কার

মাজহারুল ইসলাম বিপু, লালমনিরহাট: লালমনিরহাটের মোগলহাট ও কুলাঘাট ইউনিয়ন বাসীর জনদুর্ভোগ কমাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে রত্নাই নদীর সাব্রিখানা ব্রীজের পশ্চিম ও পূর্ব পার্শ্বের রাস্তা সংস্কার করা হয়েছে।

রোববার সকাল ৯টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে নিজেদের স্বেচ্ছাশ্রমে ও অর্থে লালমনিরহাটের ১নং মোগলহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোদালখাতা ও ২নং কুলাঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের বনগ্রামের প্রবেশদ্বার রত্নাই নদীর সাব্রিখানা বীজের পশ্চিম ও পূর্ব পার্শ্বের ওই জনগুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার করেন।

রাস্তা সংস্কার কাজের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার আহবায়ক আনিছুর রহমান আনিছ, সদস্য সচিব হাসান আলী, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাভলু, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট সদর উপজেলা শাখার আহবায়ক ফকরুল ইসলাম লাভলু, যুগ্ম আহবায়ক ফররুক আহমেদ প্রামানিক তপন, মোগলহাট ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুর রহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মোগলহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেনসহ মোগলহাট ও কুলাঘাট ইউনিয়ন যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংস্কারকৃত রাস্তাটি লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের কোদালখাতা থেকে কুলাঘাট ইউনিয়নের বনগ্রাম দিয়ে প্রবাহিত রত্নাই নদীর পশ্চিম ও পূর্ব পর্যন্ত। সড়ক সংস্কার সার্বিক তত্ত্বাবধান করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার আহবায়ক আনিছুর রহমান আনিছ ও সদস্য সচিব হাসান আলী।

স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে জনসাধারণকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ও কুলাঘাট ইউনিয়নের বেশির ভাগ মানুষ ছাড়াও এ রাস্তাটি নিয়মিত ব্যবহার করেন স্কুল, কলেজ ও মাদরাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ সর্বস্তরের জনসাধারণরাও।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মোগলহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন বলেন, রাস্তাটি মোগলহাট ও কুলাঘাট থেকে শহরের যোগাযোগের একমাত্র পথ হওয়ায় প্রতিনিয়ত মানুষ দুর্ভোগ পোহাতে হতো। রাস্তা সংস্কার করে দিচ্ছেন এ জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার আহবায়ক আনিছুর রহমান আনিছ ও সদস্য সচিব হাসান আলী ভাইকে ধন্যবাদ জানাই।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব হাসান আলী বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তাটি সংস্কার করা হয়নি। ফলে খানাখন্দে ভরপুর এ রাস্তা দিয়ে চলাচলে দুর্ভোগ ছিলো। যুবদলের উদ্যোগে নতুন করে রাস্তাটি সংস্কারের ফলে অত্র অঞ্চলের মানুষের ব্যাপক উপকার হবে।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার আহবায়ক আনিছুর রহমান আনিছ বলেন, সাধ্যমতো আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি। রাস্তাটি নতুন ভাবে সংস্কারের ফলে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছেন, তাই সংস্কারের উদ্যোগ নিয়েছি। লালমনিরহাটের বিভিন্ন স্থানে এমন আরও বেশ কিছু রাস্তা সংস্কার করা হয়েছে। আরও কিছু রাস্তা রয়েছে, যা সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খুব শিগগিরই ওই সব রাস্তাও সংস্কারের উদ্যোগ নেব।

উক্ত রাস্তাটি সংস্কারের ফলে লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের কোদালখাতা, ভাটিবাড়ী, কাকেয়াটেপা, ইটাপোতা, খারুয়া ও কুলাঘাট ইউনিয়নের বনগ্রাম, ছিড়া বনগ্রাম, শিবেরকুটি, দক্ষিণ শিবেরকুটি, ধাইরখাতা এবং লালমনিরহাট পৌরসভার সাপটানা ও উত্তর সাপটানা এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজতর হবে।

উল্লেখ্য যে, রাস্তা সংস্কারে মাটি, ইট, বালু, প্লাস্টিকের বস্তা, বাঁশ ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে লালমনিরহাট জেলা যুবদল।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram