ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১০
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৮, ২০২৫

মোল্লাহাটে পূজা মন্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল হাফিজ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সর্ববৃহৎ পূজা মন্ডপ গাওলা তেঁতুলবাড়ি পরিদর্শনকালে তিনি বলেন, “আবহমানকাল ধরে আপনারা ধর্মীয় কৃষ্টি ও পূজা-অর্চনা পালন করে আসছেন। পূজায় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়, কিন্তু এটি নির্বিঘ্ন নয়। নির্বিঘ্নতা মানে হলো কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শান্তিপূর্ণভাবে উৎসব পালন করা। সরকার চায়, আপনারা সত্যিকারের নির্বিঘ্নে পূজা ও ধর্মীয় সংস্কৃতি পালন করতে পারেন। সেই লক্ষ্যে সরকার কাজ করছে।”

এর আগে দুপুর ১২টায় তিনি উপজেলার জয়ডিহি কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সেনাবাহিনীর মেজর মো. রফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুসহ প্রশাসনের কর্মকর্তারা।

পাশাপাশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ প্রমুখ।

পূজা উদযাপন পরিষদের নেতা অসীম মন্ডলসহ স্থানীয়রা বলেন, এ সফরে তাদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহের সঞ্চার হয়েছে। পরিদর্শনকালে পূজা মন্ডপের পক্ষ থেকে ফুল, উলুধ্বনি ও ঢাকঢোল বাজিয়ে অতিথিকে অভিনন্দন জানানো হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram