ঢাকা
logo
প্রকাশিত : September 28, 2025

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপির অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আত্রাই উপজেলাবাসীর ব্যানারে রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আসাদুল্লাহ আল গালির, ইসলামী আন্দোলনের নেতা আখতারুজ্জামান, জামায়াত নেতা ওসমান গণি, আবু শাহিন, মো. রায়হান প্রমুখ।

বক্তাগণ আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপির বিরুদ্ধে পাহাড় পরিমাণ অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন এবং অবিলম্বে তাকে অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram