ঢাকা
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:০৮
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৮, ২০২৫

গৌরীপুরে শিক্ষক লাঞ্চিতের ঘটনায় শিক্ষক সমাজের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে ভূটিয়ারকোনা আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদকে নিজ প্রতিষ্ঠানে লাঞ্চিত করে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেয়ার ঘটনার প্রতিবাদে সম্মিলিত শিক্ষক সমাজের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়।

রবিবার (২৮ সেপ্টেম্বর) শহরের পুরাতন সোনালী ব্যাংক ভবনের সামনে কৃষ্ণচূড়া চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে অধ্যক্ষ গোলাম মোহাম্মদের উপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

এসময় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামাবাদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন। সঞ্চালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ছিদ্দিক। বক্তব্য রাখেন ড. এম আর করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান, নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, পাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আরশাদুল হক, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, লামাপাড়া কেরামতিয়া দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ শহীদুল্লাহ, বড়বাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির খান, ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাহাবুবুল আহাম্মেদ মানিক, শ্যামগঞ্জ কাামিল মাদ্রাসার উপাধ্যক্ষ একেএম মোস্তফা কামাল, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম রায়, তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসিম, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক উজ্জ্বল কুমার সরকার, মোতালেব বেগ দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রাজ্জাক, খলতবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক আজিজুল হক।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদে যায়। সেখানে উপজেলা নির্বাহী অীফসারের নিকট স্মারকলিপি প্রদান করে। উক্ত কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram