

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নে পুলিশী অভিযানে ৫টি মোটরসাইকেলসহ ৫জনকে আটক করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-মিলন (২৬),হান্নান মিয়া (৩২), সাদাকাত হোসেন (৩৫),নুরুল হুদা (৩৫),রুবেল মিয়া (২৭)।
পুলিশ জানায়, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের প্রবনতা বেড়ে যাওয়ায় বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে চরাঞ্চলীয় এলাকা সমুহে অভিযান চালায় পুলিশ।
এরই ধারাবাহিকতায় গত রাতে চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এসময় পাঁচ জনকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান,গ্রেপ্তার আসামীদের বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
