ঢাকা
logo
প্রকাশিত : September 26, 2025

চাঁপাইনবাবগঞ্জে ২৭ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর একটি দল সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল পাইকড়তলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর সতেরোরশিয়া গ্রামের মোঃ আব্দুস সামাদের ছেলে মোঃ তৌহিদুল ইসলাম ভাসাই (৩৮)।

র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক কমান্ডার মেজর মারুফুল ইসলাম জানান, আজ শুক্রবার ভোর ৩টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল পাইকড়তলা মোড় এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে মটরসাইকেল থামালে তার পেছনে একটি প্লাষ্টিক বস্তার মধ্যে ৮টি বান্ডিলে ২৭ কেজি গাঁজাসহ তাকে আটক করে। এসময় ৩টি মটরসাইকেলসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের পর আজ শুক্রবার দুপরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram